Sylhet Today 24 PRINT

সিলেটে ১৭০ ভারতীয় গরুসহ ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

‎গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের সোনার হাট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনস্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭০ টি ভারতীয় গরুসহ পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি।

‎৬ সেপ্টেম্বর (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং কালাইরাগ বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় গরু, শাড়ী, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি, সবজি এবং বাংলাদেশ হতে পাচারকালে টি শার্ট, সোয়েটার, জিন্স প্যান্ট আটক করতে সক্ষম হয়।

‎ আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা।

‎এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, "সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.