Sylhet Today 24 PRINT

সিলেটে মিছিলচেষ্টার অভিযোগে মামলা, বিয়ানীবাজার থেকে ছাত্রলীগের ‘চার নেতা’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৭ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ১. বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেন (২৭), বিয়ানীবাজারের কুরারবাজার এলাকার এহসান হোসেন (২৫), বিয়ানীবাজার পৌর এলাকার আব্দুল্লাহ আল রাহি (২৫) ও কুরার বাজার শাহ তাহমিদ আহমদ (৩৩), পিতা-মৃত শাহ মোবারক হোসেন, মাতা-রহিমা চৌধুরী, স্থায়ী ঠিকানা: গ্রাম-আঙ্গারজুর, কুরারবাজার ইউ/পি, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ও অন্যান্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দুটি মামলা রুজু হয়। কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৬, তারিখ-১৮ জুন ২০২৬।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম জানান, রোববার দিবাগত রাত ২ টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে রিকাবীবাজার পয়েন্ট হতে মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ৪ জনকে গ্রেপ্তার করেন। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও আজানান, গ্রেপ্তার হওয়া এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেনের সাথে বিয়ানীবাজার থানায় হওয়া আরও কয়েিটি মামলার সম্পৃক্ততা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.