নিজস্ব প্রতিবেদক | ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ফাইল ছবি
সিলেট নগরের সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগে ৯ হকারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার কোতোয়ালী মডেল থানা, এয়ারপোর্ট থানা ও দক্ষিণ সুরমা থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হকার উচ্ছেদ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে এসব তথ্য জানিয়ে বলা হয়, অভিযানকালে জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৯ জন হকারকে আটক করাসহ উল্লেখযোগ্য সংখ্যক হকারকে উচ্ছেদ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।