Sylhet Today 24 PRINT

সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ১১ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন কাজিটুলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনুমানিক আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জোবাইন আহমদ (২৮) ও কাওছার আহমদ (১৮)। তারা দুইজন নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনুমানিক আড়াইটার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন কাজিটুলা এলাকায় একটি মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, ‘কাজিটুলায় মিছিল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.