সিলেটটুডে ডেস্ক | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট আগমন উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ ৭টি পয়েন্টে সিলেট মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাগত জানানো হবে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী-এর নির্দেশনায় নগরীর নির্ধারিত ৭টি পয়েন্টে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বাগত কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।
পয়েন্টভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন-
চৌকিদেখী পয়েন্ট:
৪নং, ৫নং, ৬নং ও ৭নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও তাঁতীদল।
নেতৃত্বে থাকবেন— সাদিকুর রহমান সাদিক, শামীম মজুমদার, মাহবুবুল হক চৌধুরী ও হুমায়ুন কবির শাহীন। সময়- সকাল ১১টায়
আম্বরখানা পয়েন্ট:১নং, ৮নং, ৯নং, ১৭নং, ১৮নং, ৩৬নং, ৩৭নং, ৩৮নং ও ৩৯নং ওয়ার্ড বিএনপি এবং শ্রমিক দল। নেতৃত্বে থাকবেন— জিয়াউল হক জিয়া, আমির হোসেন, শহীদ আহমদ, মনজুরুল হাসান মন্জু ও সৈয়দ সাফেক মাহবুব। সময়- সকাল ১১টা।
দরগাহ গেইট: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সময়- সকাল ১১টা।
চৌহাট্টা পয়েন্ট: ২নং, ৩নং,১০নং, ১১নং, ১২নং, ১৬নং, ২৮নং, ২৯নং ও ৩০নং ওয়ার্ড বিএনপি এবং ছাত্রদল। নেতৃত্বে থাকবেন— মাহবুব কাদির শাহী, আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, মির্জা বেলায়েত হাসান লিটন ও শেখ কবির আহমদ। সময়- সকাল ১১টা।
জিন্দাবাজার পয়েন্ট: ১৩নং, ১৪নং, ১৫নং, ২৩নং, ২৫নং, ২৬নং ও ২৭নং ওয়ার্ড বিএনপি। নেতৃত্বে থাকবেন— আফজাল উদ্দিন, নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শুয়াইব আহমদ শোয়েব ও আক্তার রশিদ চৌধুরী। সময়- সকাল ১১টা।
টিলাগড় পয়েন্ট: ১৯নং, ২০নং, ২১নং, ২২নং, ২৪নং, ৪০নং, ৪১নং ও ৪২নং ওয়ার্ড বিএনপি। নেতৃত্বে থাকবেন— সুদীপ রঞ্জন সেন বাপ্পু, রহিম মল্লিক, আব্দুল ওয়াহিদ সুহেল ও মতিউল বারী খুর্শেদ। সময়- দুপুর সাড়ে ১২ টা।
শাহপরান পয়েন্ট: ৩১নং, ৩২নং, ৩৩নং, ৩৪নং ও ৩৫নং ওয়ার্ড বিএনপি।
নেতৃত্বে থাকবেন— আব্দুল মুনিম ও খুর্শেদ আহমদ খুশু। সময়- দুপুর সাড়ে ১২ টা।
সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত পয়েন্টে যথাসময়ে উপস্থিত হয়ে স্বাগত কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।