Sylhet Today 24 PRINT

সিলেটে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ফাইল ছবি

সিলেট ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।

মারা যাওয়া বৃদ্ধার বাড়ি মৌলভীবাজারের জুড়ি উপজেলায়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুরের মধ্যে তিনি মারা যান। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।


স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে ৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। একই সময়ে চিকিৎসাধীন থাকা এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। তাদের মধ্যে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার তিন জেলায় তিনজন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে দুজন, সিলেট উইমেন্স মেডিকেল হাসপাতালে তিনজন, হবিগঞ্জ সদর হাসপাতালে ছয়জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে একজন চিকিৎসাধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.