নিজস্ব প্রতিবেদক | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সিলেট নগরের চৌকিদিখি এলাকার একটি সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত দীপাঞ্জন ঘোষ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় চৌকিদিখি এলাকার বৃটানিকা সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে সহপাঠআ তাকে নগরের দরগা গেইট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে আসলে চিকিৎকরা মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারি মাসুদ আলম শিক্ষার্থী মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে নূরজাহান হাসপাতালের পরিচালক ডা. নাসিম আহমদ সিলেটটুডেকে বলেন, ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায়ই আমাদের হাসপাতালে আনা হয়েছে।