Sylhet Today 24 PRINT

হাম উপসর্গে সিলেটে ৪ ও ১০ মাস বয়সী ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আদিয়ান ও ইয়াসিন নামের শিশু দুটির বয়স ৪ মাস ও ১০ মাস ; বাড়ি সিলেট সদর ও হবিগঞ্জ সদর এলাকায়। সম্প্রতি হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাদের।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ২৪ সেপ্টেম্বরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ নিয়ে বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৭৫ জনের। যাদের বেশিরভাগই শিশু।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে রোগী ভর্তি হয়েছে আরও ১৫৫ জন।

সব মিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে সংশ্লিষ্ট রোগী ভর্তি রয়েছে ৬৩২ জন।

চিকিৎসকরা জানান, যেসব শিশু মারা গেছে, তাদের বেশিরভাগেরই টিকা দেওয়া হয়নি। এছাড়াও পুষ্টিহীনতা, হৃদরোগ, নিউমোনিয়া, জন্ডিসসহ অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিল তারা। হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির পাশাপাশি, সচেতনতা তৈরি করতে কাজ করছেন সংশ্লিষ্টরা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.