Sylhet Today 24 PRINT

সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড

নিজস্ব প্রতিবেদক |  ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসেবী, অনলাইন জুয়াড়ি ও ছিনতাইকারীসহ ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার রাত ১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হোসেন সজিব।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১টা পর্যন্ত মহানগরীর তিনটি এলাকায় মাদক বিরোধী অভিযান চালান জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মহনগরীর ৬টি থানায় পরিচালিত অভিযানে মাদক সেবী, অনলাইন জুয়াড়ী ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে মোট ৪৪ জনকে সর্বোচ্চ এক বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এরমধ্যে কয়েকজনকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগীতা করে সিলেট মহানগর পুলিশ।

তানভির হোসেন সজিব আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.