Sylhet Today 24 PRINT

বিশ্বনাথ থেকে তরুণ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক |  ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের বিশ্বনাথ থেকে রায়হান মিয়া (১৮) নামে এক তরুণ হারিয়ে গিয়েছেন। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের কামালপুর গ্রামে নিজ বাড়ির সামনে থেকে তিনি নিখোঁজ হয়ে পড়েন।

এ ব্যাপারে সোমবার বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়রি করেন রায়হানের ভাই সাজন মিয়া।

জিডিতে তিনি উল্লেখ করেন, সম্ভাব্য সব জায়গায় খুঁজেও গত ৫দিনে রায়হানের সন্ধান পাওয়া যায়নি।

রায়হান পেশায় দর্জি বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.