Sylhet Today 24 PRINT

সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযান: ৪ দিনে গ্রেপ্তার ২২৭, ৬৪ জন মুচলেকা দিয়ে মুক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৮ অক্টোবর, ২০২৬

ফাইল ছবি

সিলেটে কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও জুয়ার বিরোদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। প্রতিরাতেই নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হচ্ছে।

৪ অক্টোবর রাত থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত (বুধবার রাত পর্যন্ত) ২২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এসএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬৪ জনকে মুচলেকা নিয়ে মুক্তি প্রদান করা হয়েছে এবং ১৬১ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে শাস্তি প্রদান করা হয়েছে।

গ্রেপ্তারের থানাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, কোতোয়ালি মডেল থানায় ৬৮ জন, - জালালাবাদ থানায় ২৬ জন, এয়ারপোর্ট থানায় ২৮ জন, দক্ষিণ সুরমা থানায় ৭০ জন, মোগলাবাজার থানায় ১৯ জন, শাহপরান (রহ.) থানায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

এসএমপি জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশ কিশোর গ্যাং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.