Sylhet Today 24 PRINT

ফ্যাসিবাদের বিচার ও জননিরাপত্তার দাবিতে সিলেটে জমিয়তের বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০২৬

ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ, জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত এবং গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর।

শুক্রবার (৯ অক্টোবর) বাদ আছর সিলেট সিটি মসজিদের সামনে থেকে জেলা উত্তরের সভাপতি আতাউর রহমান কোম্পানিগঞ্জীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমানের পরিচালনায় মিছিলটি শুরু হয়। মিছিলটি বন্দরবাজারের সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও নৈরাজ্য বন্ধ করে জনগণের জানমাল, ইজ্জত ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু বিচার করে তা কার্যকর করতে হবে।

তারা আরও বলেন, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় এসবের সহনীয় মূল্য নির্ধারণ করতে হবে এবং জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে।

মিছিলে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তর শাখার সহ সভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী, শায়খ আব্দুল হাই, মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল, সহ সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সিলেট মহানগর জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা সালিম কাসেমী, যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা বাহা উদ্দিন বাহার, সমাজসেবা সম্পাদক মাওলানা শফিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ সালমান, অর্থ সম্পাদক মাওলানা ফাইয়াজ আহমদ, সদস্য ডা. আবুল খায়ের, মাওলানা নজরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের ছাত্র বিষয়ক সম্পাদক হাসান বিন ফাহিম, সিলেট মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, যুব জমিয়ত সিলেট জেলা উত্তরের সভাপতি মাওলানা মাসুম আল মাহদি, সহ-সভাপতি নোমান সিদ্দিক, ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলিম উদ্দিন, মাওলানা ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালিক, অর্থ সম্পাদক হাফিজ মাওলানা ওলিউর রহমান, ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের সহ সভাপতি আব্দুল্লাহ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, কলেজ বিষয়ক সম্পাদক মাহদি হাসান মাহফুজ প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.