Sylhet Today 24 PRINT

শনিবার টানা ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক |  ০৯ অক্টোবর, ২০২৬

জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত কাজের জন্য শনিবার (১০ অক্টোবর) টানা ৯ ঘণ্টা সিলেটের জৈন্তাপুরের কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জৈন্তাপুর।

তারা জানায়, শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, সড়ক উন্নয়ন কাজের জন্য ৩৩ কেভি ফিডারের বটেশ্বর থেকে হরিপুর (বালিপাড়া) পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া একই সময়ে জৈন্তাপুরের জৈন্তা ডিগ্রি কলেজ (শাপলা ফিলিং স্টেশন) থেকে দরবস্ত বাজার পর্যন্তও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ শেষ হয়ে গেলে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। সাময়িক এই অনাকাঙ্খিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.