নিজস্ব প্রতিবদক | ১০ অক্টোবর, ২০২৬
সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার কাকয়ার পাড়ের কেওয়াছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তার ৯মাস বয়সী মেয়ে ইনায়া জান্নাত। তাদের বাড়ি নগরের শাহপরান এলাকায় বলে জানা গেছে। দুর্ঘটনায় অটোরিকশাটি ধুমড়েমুচড়ে যায়।
সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান সিলেটটুডেকে বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকয়ার পাড়ে সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মা-মেয়ে নিহত হন।
নিহতদের মরদেহ ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।