Sylhet Today 24 PRINT

সিলেটে কিশোরীকে ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০২৬

সিলেটে এক কিশোরীকে ধর্ষণ মামলার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী আব্দুল্লাহ মিয়া গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বগাইয়া গ্রামের বাসিন্দা। মামলার রায়ের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্র্যাইব্যুনালের পিপি মোশতাক আহমদ।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে বাড়িতে একা পেয়ে বগাইয়া গ্রামের এক কিশোরীকে ধর্ষণ করেন আবদুল্লাহ মিয়া। এ ঘটনায় আবদুল্লাহ মিয়াকে একমাত্র আসামী করে থানায় মামলা হয়। প্রায় চার বছর পর ওই মামলার রায়ে আদালত আবদুল্লাহ মিয়াকে মৃত্যুদণ্ড দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.