Sylhet Today 24 PRINT

অনন্ত বিজয় দাশের মা পিযুষ রানী দাশ আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ১৪ অক্টোবর, ২০২৬

সিলেটে উগ্রবাদীদের হাতে খুন হওয়া বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশের মা পিযুষ রানী দাশ (৭৫) মারা গেছেন। বুধবার ভোরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বুধবার সকালে সিলেটের চালিবন্দর মহাশশ্মানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

পিযুষ রানী দাশের জামাতা, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পিযুষ রানী দাশ কিডনি, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ছেলে অনন্ত বিজয়ের নৃশংস হত্যাকান্ডের ঘটনায় তিনি শারিরীক ও মানিসকভাবে ভেঙে পড়েছিলেন। এরপর থেকেই শয্যাশায়ী ছিলেন পিযুষ রানী। অনন্তর মৃত্যুর বছরখানেক পর তার বাবা রবীন্দ্র কুমার দাশ মারা যান।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ মে সকালে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় নিজ বাসার সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশকে।

পেশায় ব্যাংকার অনন্ত বিজয় দাশ ‘যুক্তি’ নামের একটি বিজ্ঞানমনস্ক ম্যাগাজিন সম্পাদনা করতেন। তিনি মুক্তমনাসহ বিভিন্ন ব্লগে লেখালেখি করতেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.