সিলেটটুডে ডেস্ক | ১৪ অক্টোবর, ২০২৬
জেলা প্রশাসকের স্ত্রীকে আহবায়ক এবং ক্রীড়া সংগঠক আলিয়া ফেরদৌসী তুলিকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে পুলিশ সুপারের স্ত্রীকে করা হয়েছে সহসভাপতি। অপর সহসভাপতি হয়েছেন সাবেক কাউন্সিলর সালেহা কবির শেপী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত পত্রে এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম সম্পাদক ফেরদৌসি ইকবাল, কোষাধ্যক্ষ ফারাজানা বক্ত রায়না। কমিটির তিন সদস্য করা হয়েছে সুলতানা রহমান দিনা, তাহসিন শারমিন তামান্না ও ফাতেমা জামান রোজী।
পত্রে বলা হয়েছে, অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লিখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন।