Sylhet Today 24 PRINT

সিলেটে চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০২৬

সরকারি ডাক্তারদের প্রাইভেট ফি ২০০ টাকা ও বেসরকারি ডাক্তারদের প্রাইভেট ফি ৩০০ টাকা নির্ধারণের দাবিসহ ৮ দাবিতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী-প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গত সোমবার দুপুরে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। তাঁর মাধ্যমে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার ও সহসভাপতি রোকনে আলম চৌধুরীসহ অনেকে।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘তারা একটি স্মারকলিপি দিয়েছেন। ওটা সংশ্লিষ্ট দপ্তরে আমরা পাঠিয়ে দেব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.