Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০২৬

জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) টানা ৯ ঘণ্টা সিলেটের জৈন্তাপুরের কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (জৈন্তাপুর)।

তারা জানায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, সড়ক উন্নয়ন কাজের জন্য জৈন্তাপুর উপকেন্দ্র থেকে জাফলং ১১ কেভি তামাবিল, চাংগিল ও জাফলং ফিডার পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ শেষ হয়ে গেলে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। সাময়িক এই অনাকাঙ্খিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.