Sylhet Today 24 PRINT

বিদেশযাত্রার সময় বিমানবন্দর থেকে সুনামগঞ্জের যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২২ অক্টোবর, ২০২৬

বিদেশযাত্রার সময় গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতা। বুধবার (২১ অক্টোবর) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার যুবলীগ নেতা শেখ এহসান আহমদ উজ্জ্বল। তিনি সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তথ্য প্রুযুক্তির সহায়তায় প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনাক্ত করা হয়। পরে তাকে সিলেটে নিয়ে আসা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, গ্রেপ্তার শেখ এহসান আহমদ উজ্জ্বলের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.