Sylhet Today 24 PRINT

পাঠানটুলায় স্কুলের দেয়ালের পাশে মিললো নবজাতকের লাশ

নিউজ ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেট নগরীর পাঠানটুলায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় পাঠানটুলাস্থ ওয়েস্ট ওয়ার্ল্ড স্কুলের সীমানা প্রচীরের পাশে নবজাতকের লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। পরে পুলিশ এসে সেখান থেকে লাশটি উদ্ধার করে । তবে নবজাতকের লাশটি কে বা কারা ফেলে রেখে গেছে এ বিষয়টি জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে পথচারিরা লাশটি টাওয়াল দিয়ে মোড়ানো অবস্থায় দেখতে পান। বিষয়টি জালালাবাদ থানাকে অবগত করলে পুলিশ  সেখান থেকে লাশ উদ্ধার করে।

পরে ময়না তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

নগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনায় জড়িতদের সন্ধানে অভিযান চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.