Sylhet Today 24 PRINT

কাল সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৬ অক্টোবর, ২০২৬

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেট সফরে আসছেন। সফরকালে তিনি নিরাপদ পানি নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ে ফিল্টার বিতরণ, কৃষকদের মধ্যে বীজ বিতরণ, ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, ক্রীড়া প্রতিযোগিতা এবং যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারি সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টায় তাঁর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

দুপুর ১২টা ১০ মিনিটে সিলেট সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিরাপদ পানি নিশ্চিত করতে পানির ফিল্টার বিতরণ এবং সদর উপজেলার কৃষকদের মধ্যে বীজ বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

বেলা ১টায় সিলেটের তালতলায় ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।

দুপুর ২টা ৩০ মিনিটে ব্লু ওয়াটার শপিং সিটির ইমজা হলরুমে ‘মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী।

বিকেল ৩টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদল আয়োজিত সমাবেশ ও র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।

দিনের কর্মসূচি শেষে বিকেল ৫টা ৩০ মিনিটে নভোএয়ারের ভিকিউ-৯৮৮ ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন খন্দকার আব্দুল মুক্তাদির। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তাঁর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সরকারি সফরসূচিতে এসব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আয়োজকদের প্রয়োজনীয় দায়িত্ব পালনের কথা উল্লেখ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.