Sylhet Today 24 PRINT

অনৈতিক কাজের অভিযোগ: সিলেটে আরও একটি হোটেল সিলগালা

নিজস্ব প্রতিবেদক |  ২৮ অক্টোবর, ২০২৬

প্রতীকী ছবি

অনৈতিক কাজের অভিযোগে সিলেট নগরের একটি আবাসিক হোটেল সিলগালা করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানাননো হয়, নগরের বন্দরবাজার এলাকার ‘সবুজ বিপনী’ হোটেলে অভিযান চালিয়ে সিলগালা করা হয়েছে। ওই হোটেলে অভিযানকালে ৫ নারী-পুরুষকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজারস্থ ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেলের ৩য় তলায় অভিযান পরিচালনা করে। এ সময় অনৈতিক কাজে জড়িত থাকা অবস্থায় ৩ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়।

পাশাপাশি অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অপরাধে ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেলটি সিলগালা করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.