Sylhet Today 24 PRINT

সোমবার সিলেট আসছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

নিজস্ব প্রতিবেদক |  ০১ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আগামীকাল সোমবার (২ নভেম্বর) সিলেট সফর আসছেন।

তাঁর সিলেট আগমন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আগামীকাল বিকেল ৩টায় নগরীর দরগাহ গেটস্থ হোটেল স্টার প্যাসিফিকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

সাংবাদিক সম্মেলনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.