Sylhet Today 24 PRINT

নগরীতে পরিত্যক্ত অবস্থায় তাজা ককটেল উদ্ধার, পথ শিশু আহত

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেট নগরীতে পরিত্যক্ত অবস্থায় ৮টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নগরীর শিবগঞ্জ ফরহাদখাঁ সেতু সংলগ্ন এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। 

এ সময় ককটেল বিস্ফোরনে আহত হয়েছে এক পথশিশু। আহত শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, এক টোকাই শিশু কাগজ কুড়াতে গিয়ে ককটেলগুলো দেখতে পায়। এসময় বিষয়টি আশেপাশের লোকজন মহানগরীর শাহপরান থানায় জানালে পুলিশ এসে ককটেলগুলো উদ্ধার করে। 

সিলেট মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী জানান, নাশকতার জন্য দুর্বৃত্তরা ককটেলগুলো লুকিয়ে রেখেছিল। ঘটনাস্থল থেকে ৮টি ককটেল উদ্ধার করা হয়েছে।  

তাজা আটটি ককটেল সিলেট এমসি কলেজ মাঠে নিয়ে ধ্বংস করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.