Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে সড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক |  ০৩ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সের মুক্তিসহ এবং সুনামগঞ্জ জেলার সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সুনামগঞ্জে ঝটিকা মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এ মিছিল বের করা হয়। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি লিখন আহমদ ও শামসুল আবেদনী রাজনের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী এতে অংশ নেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের নির্দেশনায় মিছিলটি বের করা হয়েছে বলে জানা গেছে।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের এমন ঝটিকা কর্মসূচি ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.