Sylhet Today 24 PRINT

ভাতিজির সাথে প্রেম, ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত

ওসমানীনগর প্রতিনিধি |  ০৩ নভেম্বর, ২০২৬

নিহত সাইফুর রহমান

সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান(২৪) নামের এক যুবক খুন হয়েছে। গত সোমবার(২ নভেম্বর) মধ্যরাতে উপজেলার সাদিপুর ইউপির শেরপুর টোলপ্লাজায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাইফুর সাদিপুর ইউপির সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সাইফুর রহমানের দুরসম্পর্কে ফুফাতো ভাই ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সেজু আহমদের মেয়ের (১৯) সাথে দীর্ঘদিন থেকে প্রেম ছিল। ৪ মাস পূর্বে ওই মেয়েকে নিয়ে পালিয়ে যান সাইফুর। তবে তাদের এই প্রেমেমেয়ের পরিবার মেনে নিতে পারেনি।

পরে দুই পরিবারের সদস্য ও আত্নীয়স্বজনদের মধ্যস্থতায় মেয়েকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় সমধ্যস্থতাকারীরা দুই পরিবারের মধ্যে এ নিয়ে আর কোনো বিরোধে না করার জন্য অনুরোধ করেন।

তবে গত সোমবার(২ নভেম্বর) রাত ১১টার দিকে খাওয়া দাওয়া শেষ করে একটি ফোনকল পেয়ে সাইফুর রহমান শেরপুর টোলপ্লাজায় যান। সেখানে স্থানীয় লুৎফুর রহমানের মালিকানাধিন আফাজ ভেরাইটিজ স্টোরে বসে গল্প করছিলেন সাইফুর।

স্থানীয়রা জানান, এসময় মেয়ের বাবা সেজু আহমদ হঠাৎ একটি ধারারো ছুরি দিয়ে সাইফুরকে উপর্যপুরি আঘাত করে মুহুর্তের মধ্যে পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা ও সাইফুরের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুরকে মৃত বলে ঘোষণা করেন।

সাইফুরের ভগ্নীপতি সরাজ মিয়া বলেন, আমার শ্যালকের সাথে সেজু মিয়ার মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত চার মাস পূর্বে সেজু মিয়ার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল সাইফুর। বিষয়টি দুই পরিবারের মধ্যে মধ্যস্থতা মাধ্যমে মেয়েকে তার পিতার নিকট ফরিয়ে দেয়া হয়।

তিনি বলেন, বিষয়টি মীমাংসার পরও সোমবার রাতে প্রকাশ্যে শেরপুর টোলপ্লাজায় ছুরকিাঘাত করে সাইফুর রহমানকে হত্যা করা হয়।

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঘটনার জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.