Sylhet Today 24 PRINT

কুলাউড়া ‘জ্বীনের বাদশা’কে কারাদন্ড

কুলাউড়া প্রতিনিধি |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় প্রতারক জ্বীনের বাদশাকে কারানদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ জানায়, ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে পৌর শহরের দক্ষিণবাজার বাসস্ট্যান্ড থেকে জনাব আলী (৪২) নামের জ্বীনের বাদশা বেশধারী প্রতারককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। সে কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপন গ্রামের মৃত শহিদ মিয়ার পুত্র। পরে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাদান করেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.