শান্তিগঞ্জ প্রতিনিধি | ০৮ নভেম্বর, ২০২৬
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, বাংলাদেশের মানুষকে স্বাধীনতার জন্য উত্তাল করে এক নেতা এ দেশ থেকে পালিয়েছিলেন। পাকিস্তানী বাহিনী ২৫ মার্চ রাতে যে গণহত্যা করেছিলো এর জন্য দায়ী সেই পালিয়ে যাওয়া নেতা শেখ মুজিবুর রহমান। এজন্য তার মরণোত্তর বিচার হওয়া উচিত।
শনিবার বিকালে ৩টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন ঝিলমিল অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সে সময় একজন সৈনিক থেকেও বুকে অসীম সাহস নিয়ে স্বাধীনতার ঘোষণা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতা ঘোষণা দিয়েই তিনি ক্রান্ত হননি, বন্দুক হাতে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, দেশকে লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন।
কয়ছর বলেনে, বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে এদেশ নিয়ে ষড়যন্ত্র হয়েছে। ১৯৭৫ সালে ষড়যন্ত্র হয়েছিলো, ১৯৯০ সালেও ষড়যন্ত্র হয়েছে। দীর্ঘ ১৭ বছর এ দেশকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। যখনই দেশ বিরোধী চক্রান্ত হয়েছে ঠিক তখনই অর্থাৎ ‘ক্রাইসি মোমেন্ট’-এ জিয়াউর রহমান, বিএনপি এবং জিয়া পরিবার দেশের হাল ধরেছেন। এ দেশের মানুষ ১৯৭৫ সালে বিশৃঙ্খল পরিস্থিতিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর ভরসা রেখেছে বলেই সিপাহী জনতা মিলে তাকে মুক্ত করেছিলেন। বক্তব্যে বিপ্লব ও সংহতি দিবসের আদর্শে উজ্জীবিত হয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন। উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর ও যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম নাঈমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমেদ, নূর আলী, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, এটিএম হেলাল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য অজিত দাস, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াছ মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমেদ, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমান এবাদ, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মতিউর রহমান জায়গীরদার, পাথারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্কাস মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রঞ্জিত সূত্রধর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল পারভেজ স্বাজন ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাসুম।
এসময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল, প্রজন্মদল সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।