Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে যুবলীগের প্রস্তুতিসভা

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

জগন্নাথপুরে যুবলীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফলের লক্ষে জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন।

উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, যুবলীগ নেতা এম ফজরুল ইসলাম, নিলেন্দু গোপ, শফিক মিয়া, আব্দুল বারিক, জাবেদ মিয়া, নিজামুল করিম, ইব্রাহিম আলী, আজহারুল হক ভূইয়া শিশু, আকমল হোসেন, বাবু চৌধুরী, কবির আহমদ, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ, যুগ্ম-আহবায়ক কামরুল বক্স, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সুজাত মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক আখলাক মিয়া, যুগ্ম-আহবায়ক কওছর রশীদ, যুবলীগ নেতা আবু তাহের রোহান, এহিয়া কামালী, শিশু মিয়া, তফজ্জুল হোসেন, আনহার মিয়া, সিরাজ মিয়া, আব্দুল আলিম, রাদেশ দেবনাথ, হুমায়ূন তালুকদার, শাহ আলম, ইকবাল হোসেন, বিশ্ব বৈদ্য, তাজ চৌধুরী, আমিনুর রহমান, সিপন মিয়া, মাহমদ আলী, এনায়েল খান, জাকির হোসেন প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.