Sylhet Today 24 PRINT

সিলেটে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১০ নভেম্বর, ২০২৬

সিলেটে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা ও কৃষক লীগৈর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার নগরী থেকে ছাত্রলীগ নেতা ও গোলাপগঞ্জ থেকে কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে গোলাপগঞ্জের মোল্লাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে
উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আব্দুল মালিক (৬০) কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মোল্লাগ্রামের মৃত হাজী মওলা বক্সের ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা রয়েছে। তিনি গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলার এজাহারভূক্ত আসামি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার সময় জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট থেকে
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। তাঁর নাম আওলাদ আহম্মেদ (২৩)।

মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার আওলাদ আহম্মেদ দক্ষিণ সুরমা উপজেলার হিলুরাজি বাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ সুরমার সিলাম এলাকার আলমদীরগ্রামে বসবাস করেন।

পুলিশ জানায়, তাঁর নামে সন্ত্রাসবিরোধী আইনে জালালাবাদ থানায় মামলা রয়েছে। পরে গ্রেপ্তার আওলাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.