Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১১ নভেম্বর, ২০২৬

সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এই ভুক্তভোগী তরুণী ৪ জনকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় প্রধান অভিযুক্ত হলেন উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ খাগাইল গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে সুফিয়ান আহমদ (৩০)। অন্যান্য আসামীরা হলেন সুফিয়ান আহমদের ভাই সুলতান আহমদ (৪০), বোন আম্বিয়া বেগম (৪৫) এবং বোন জামাই ফেঞ্চুগঞ্জ থানার মানিককোনা গ্রামের সুহেল মিয়া।

মামলার এজহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বোনের সাথে প্রধান অভিযুক্ত সুফিয়ান আহমদের চাচাতো ভাইয়ের বিয়ে হয়। এই সুবাদে ভুক্তভোগী তরুণীর প্রধান অভিযুক্তের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে সুফিয়ান আহমদ তরুণীকে বিয়ের আশ্বাস ও প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়।

এজাহারে আরও বলা হয়, পরবর্তীতে বাদী বিয়ের দাবি জানালে অভিযুক্ত বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার আলোচনা ও স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

বাদী আরও অভিযোগ করেন, বিয়ের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে অভিযুক্ত পক্ষ বিয়েতে অস্বীকৃতি জানায়। বিষয়টি নিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা একাধিকবার অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেন এবং স্থানীয় চেয়ারম্যান, মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। তবে কোনো প্রতিকার না পাওয়ায় শেষ পর্যন্ত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি গোলাপগঞ্জ মডেল থানায় এজাহার দায়ের করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. ছবেদ আলী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা রুজু হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আমরা তদন্ত করে দেখতেছি।

এঘটনায় অভিযুক্ত সুফিয়ান আহমদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.