Sylhet Today 24 PRINT

সিলেটে অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক |  ১১ নভেম্বর, ২০২৬

সিলেটের জৈন্তপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা এলাকার প্রায় দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ভারতীয় অস্ত্র ও গুলিসহ দুই নাগরিকক আটক করেছে বিজিবি।

বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন- বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)। তাদের কাছ থেকে ১টি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি এবং ২টি দা, ও ২টি ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এসের মধ্যবর্তী স্থান দিয়ে ওই দুই ব্যক্তি শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে আনারস বাগান নামক এলাকায় প্রবেশ করেন। এ সময় ওই এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে দুই ভারতীয় খাসিয়াকে আটক করা হয়েছে। আটকদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.