Sylhet Today 24 PRINT

সিলেট নগরী থেকে ছাত্রলীগের আরও তিন নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১১ নভেম্বর, ২০২৬

সিলেট নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে মো. সোহেল আহমদ (২০), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. নাইম উল ইসলাম নাইম (২৪) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া কাজীবাড়ী গ্রামের শাকিল আহমদের ছেলে জুনায়েদ আহমদ (২৩)।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মির্জাজাঙ্গাল এলাকার হোটেল নির্ভানা ইন-এর সামনে থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সোয়া ১২টার সময় বাগবাড়ি এলাকা থেকে নাইম ও জুনায়েদকে গ্রেপ্তার করা হয়।

জানাযায় গত ১৮ জুন কোতোয়ালী মডেল থানায় দায়ের করা একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনজনকে আদালতে সোপর্দ করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার নগরের টিলাগড় এলাকায় মিছিল করার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারাও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের অনুসারী বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.