Sylhet Today 24 PRINT

শিক্ষক-বন্ধু আর পরিবার নিয়ে ডিএম হাইস্কুলের এসএসসি ব্যাচ ৯৫-এর অ্যালামনাই পুনর্মিলন আজ

নিজস্ব প্রতিবেদক |  ১৪ নভেম্বর, ২০২৬

সিলেটের বিয়ানীবাজারের ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় (ডিএম হাইস্কুল)-এর এসএসসি ব্যাচ ১৯৯৫-এর অ্যালামনাই পুনর্মিলন ও শিক্ষক সম্মাননা আজ।

আজ শনিবার (১৪ নভেম্বর) উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দগ্রামস্থ লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হবে। এতে শিক্ষক, সাবেক শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

"শিক্ষক, বন্ধু আর পরিবার; শ্রদ্ধা-সম্মোহন দুর্নিবার"—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে যোগ দিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তসহ বিশ্বের নানা দেশ থেকে বিয়ানীবাজারে এসে পৌঁছেছেন ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে বিদ্যাপীঠটির প্রবীণ ও গুণী শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হবে। এতে বিদ্যালয়ের ১৫ জন জীবিত বরেণ্য শিক্ষককে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় ভূষিত করা হচ্ছে।

সম্মাননাপ্রাপ্ত জীবিত শিক্ষকবৃন্দ হলেন— মো. নুরুল ইসলাম চৌধুরী, মকছুছুল আম্বিয়া চৌধুরী, মো. সরিফুজ্জামান চৌধুরী, মো. নজরুল হক, ফনি ভূষন পাল, মো. মহিউদ্দীন জাকারীয়া চৌধুরী, মো. মাহবুবুর রহমান চৌধুরী, অসীম চন্দ্র পাল, অমিয় ভূষন পাল, খন্দকার জসিম উদ্দিন, সালমা-ই হাফছা, রফিকুল ইসলাম, মো. আবদুল খালেক, মো. শাহ আলম খান এবং মো. শিহাব উদ্দিন চৌধুরী।

এছাড়াও প্রয়াত শিক্ষকদেরও মরণোত্তর সম্মাননা দিচ্ছে ১৯৯৫ ব্যাচের এসএসসি শিক্ষার্থীরা। মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত প্রয়াত শিক্ষকবৃন্দ হলেন— মহিউল ইসলাম জায়গীরদার, রশীদ আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, কাজী মুজিবুর রহমান খান, মো. আবদুল মতিন, মো. মসাহিদ আলী, মো. আবদুল ওয়াহিদ, মো. রফিকুল ইসলাম সেলিম, মো. আবদুল মান্নান শাহ এবং মো. মুহিবুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.