Sylhet Today 24 PRINT

চলমান শ্রমিক আন্দোলনে সাধারণ শ্রমিকেরা নেই: শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১৪ নভেম্বর, ২০২৬

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন চলমান শ্রমিক আন্দোলনে সাধারণ শ্রমিকেরা নেই। নির্দিষ্ট একটি এলাকাকে টার্গেট করে পরাজিত ফ্যাসিস্ট গোষ্ঠী পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার সন্ধ্যায় সিলেটের দি সিলেট এইডেড হাইস্কুলের শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা ও লোগো উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরো বলেন, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মালিকানাও সংশ্লিষ্ট গোষ্ঠীর হাতে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে সরকার কঠোর হাতে তা দমন করবে।

শ্রমিকদের দাবি পূরন হয়েছে, জানুয়ারি থেকে বাস্তবায়নও শুরু হবে, উল্লেখ করে মন্ত্রী আরও যোগ করেন, এমতাবস্থায় সরকার উদ্যোগ নিয়ে ৫০ টিরও বেশি শ্রমিক সংগঠন সন্তুষ্টি জানিয়েছে।

অস্থিতিশীল পরিস্থিতি যারা সৃষ্টি করছে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও জানান মন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.