Sylhet Today 24 PRINT

সিলেটে ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৪ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত ।

সিলেটের বিশ্বনাথে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ নেতা।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু। তিনি রামপাশা ইউনিয়নের কাঠলীপাড়া গ্রামের ডা. পরেশ দাশের ছেলে। বর্তমান কমিটির সহ-সভাপতি আলী আহমদ, তিনি খাজাঞ্চী ইউনিয়নের রায়পুর গ্রামের শুকুর আলীর ছেলে। অন্যজন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শুভ্র চন্দ। তিনি মদনপুর গ্রামের রমেশ চন্দ্রের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানে ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.