সিলেটটুডে ডেস্ক | ১৬ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহীত
কমার্শিয়াল ব্যাংক অব সিলোন, সিলেট শাখার ব্যবস্থাপক সাদ আহমদ চৌধুরী মারা গেছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকাল দশটার দিকে হার্ট ফাউন্ডেশন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাদ আহমদ চৌধুরীর মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কমার্শিয়াল ব্যাংক অব সিলোন সিলেট শাখার কর্মকর্তা নূর আহমদ।
তিনি জানান, সকাল আটটার দিকে বুকে হঠাৎ ব্যথা অনুভূত হলে হার্ট ফাউন্ডেশন সিলেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দশটার দিকে মারা যান তিনি।
সাদ আহমদ চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের রণকেলিতে। সিলোন ব্যাংক যোগ দেওয়ার আগে তিনি সাউথইস্ট ব্যাংকেও কাজ করেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় গোলাপগঞ্জের রণকেলি দক্ষিণভাগ ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার বড় ভাই রাদ আহমদ চৌধুরী।