Sylhet Today 24 PRINT

আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক |  ১৭ নভেম্বর, ২০২৬

সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সিলেট জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অসাংগঠনিক কার্যক্রমে লিপ্ত থাকার কারণে ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুপারিশক্রমে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.