Sylhet Today 24 PRINT

সিলেটে বাড়ি ফেরার পথে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৭ নভেম্বর, ২০২৬

সিলেটের গোলাপগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নাঈম আহমদ (৩০) নামের এক যুবকের। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের নালিউড়ি পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নাঈম আহমদ ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ ফতেহখানি গ্রামের আলী হোসেনের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকালে নিহত নাঈম তার কর্মস্থল ঢাকা থেকে বাড়িতে ফেরার পথে সিএনজি অটোরিকশা যোগে নালীউড়ি নামক স্থানে আসামাত্র অপর দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক ধাক্কা দিলে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নাঈম আহমদের মৃত্যু হয়। এ ঘটনার সিএনজি চালক সহ আরো কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পিতা আজির উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.