Sylhet Today 24 PRINT

সিলেটের ‘মেয়র প্রার্থী’ রফিকুল ইসলাম ফেনু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৯ নভেম্বর, ২০২৬

সিলেট নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন শ্রমিক লীগের নেতা রফিকুল ইসলাম ফেনু (৬২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যবসায়ী ফেনু কিছুদিন ধরে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় নগরের কাজলশাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কতোয়ালি মডেল থানার সন্ত্রাসীবিরোধী আইনের একটি মামলার (নং ২৬) সন্ধিগ্ধ আসামি বলে জানিয়েছে পুলিশ।

ফেনু বাগবাড়ী তকদির পয়েন্টের কাজলশাহ এলাকার বাসিন্দা।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফেনু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের অর্থের জোগানদাতা এবং তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নির্দেশনা প্রদানকারী হিসেবে দায়িত্ব পালন করতেন।

এরআগে বুধবার বিকেল ৫ টায় জিন্দাবাজার পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে মো. নাঈম আহমদ (২৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। নাঈম শাহপরান থানাধীন বাহুবল আবাসিক এলাকার বাসিন্দা।

আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.