Sylhet Today 24 PRINT

সিলেটে সৈয়দ আশরাফ

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

সুনামগঞ্জ আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে এসেল এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বুধবার বেলা সোয়া ১টায় তিনি বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় তাকে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা স্বাগত জানান।

পরে তিনি বিমানবন্দর থেকে সরাসরি সিলেট সার্কিট হাউসে যান। সার্কিট হাউসে রাত্রিযাপন করে আগামীকাল বৃহস্পতিবার তিনি সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করবেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদান করবেন। রাতে তিনি সিলেট ফিরে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। শুক্রবার দুপুরে তিনি বিমানযোগে ঢাকায় ফিরবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.