Sylhet Today 24 PRINT

মণিপুরী হস্তশিল্পের উদ্যেক্তা টি. রবিন আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

মণিপুরী হস্তশিল্পের উদ্যেক্তা টি. রবিন সিংহ আর নেই। মঙ্গলবার সকাল ৮টা ২৫ মিনিটে রাজধানীর শামরিতা হাসপাতালের সিসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, একমাত্র ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।  

পারিবারিক সূত্রে জানাগেছে, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর দুদিন আগে তিনি হাসপাতালে ভর্তি  হয়েছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে অ্যাম্বুলেন্স যুগে তাঁর লাশ কমলগঞ্জের হোমেরজানে নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে প্রায়তের লাশ এক নজর দেখতে আত্মীয় স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ভিড় জমান। পরে তাঁদের উপস্থিতিতে সামাজিক রিতি অনুযায়ি রাত ৮টায় পারিবারিক কবর স্থানে প্রায়তের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।  

টি. রিবন সিংহ মণিপুরী হস্তশিল্পের উদ্যেক্তা হিসেবে কাজ করতেন। তিনি বাংলা ক্রাফতের সাবেক সহ-সভাপতি ও ঈনাৎ ফানন্ডশন ও সৃজনশীল কেন্দ্র শিল্লেকোনের প্রতিষ্ঠাতা।  

এদিকে মণিপুরী হস্তশিল্প উদ্যেক্তা টি. রবিন সিংহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ মণিপুরী যুব সমিতির সভাপতি ফেলেম ধিরেন সিংহ ও সাধারণ সম্পাদক এম. মহেন সিংহ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি এ কে শেরাম, বাংলাদেশ মণিপুরী মহিলা সমিতির সভানেত্রী এস রীনা দেবী, কমলগঞ্জের ৭নং আদমপুর ইউনিয়নের চেয়াম্যান সাব্বির আহমেদ ভূইয়া, ইউপি সদস্য মকবুল আল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.