Sylhet Today 24 PRINT

সিলেটে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৩ নভেম্বর, ২০২৬

গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ শয়নকক্ষে সোহান নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎
‎২২ নভেম্বর (রবিবার) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়
‎
সোহান (২১) ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে এবং গোয়াইনঘাট সরকারী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
‎
‎পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে সোহান নিজের কক্ষে ঘুমাতে যান। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.