নিজস্ব প্রতিবেদক | ২৪ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহীত
শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী'র সিলেট অঞ্চলের জন্য ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর (অবৈতনিক) হিসেবে নিয়োগ নিয়োগ পেয়েছেন জুরেজ আবদুল্লাহ গোলজার।
মন্ত্রী আরিফুল চৌধুরীর এক ব্যক্তিগত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
নির্বাচনি এলাকা ২৩২, সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর)-সহ সমগ্র সিলেট অঞ্চলে আমার মন্ত্রণালয় সংশ্লিষ্ট সরকারি কর্মকাণ্ড, উন্নয়ন উদ্যোগ, সরকারি সফর, রাজনৈতিক কর্মসূচিসহ সার্বিক কার্যক্রমের যথাযথ প্রচারের নিমিত্ত মিডিয়া ও প্রেস সংক্রান্ত বিষয়ে গতিশীলতা আনয়নের লক্ষ্যে মো. জুরেজ আবদুল্লাহ গোলজারকে সিলেট অঞ্চলের জন্য ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর (অবৈতনিক) হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য দেওয়া হয়।
জুরেজ আবদুল্লাহ গোলজার সিলেট অঞ্চলে মিডিয়া ও প্রেস সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবেন।