Sylhet Today 24 PRINT

সিলেটের প্রবীণ সমাজকর্মী সুখেন্দু বিকাশ দাস মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক |  ২৫ নভেম্বর, ২০২৬

সিলেটের প্রবীণ সমাজকর্মী সুখেন্দু বিকাশ দাস (৯৫) আর নেই। বুধবার (২৫ নভেম্বর) রাত ২টায় তিনি নগরের মির্জাজাঙ্গাল এলাকার নিজ বাসায় মৃত্যুবরণ করেন।

সুখেন্দু বিকাশ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুরে নগরের চালিবন্দর শশ্মানঘাটে তার েশষকৃত্য সম্পন্ন হবে।

সিলেট সরকারী মদন মোহন কলেজের ভূমি সুখেন্দু বিকাশ দাসের পরিবারের পক্ষ দান করা হয়। এছাড়া নিম্বার্ক আশ্রমসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের ভূমি দান করে এই পরিবার।

পেশায় ব্যবসায়ী সুখেন্দু বিকাশও সমাজসেবায় সম্পৃক্ত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.