Sylhet Today 24 PRINT

আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই: সংস্কৃতিমন্ত্রী

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৫ নভেম্বর, ২০২৬

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, মণিপুরী ললিতকলা একাডেমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। এর পরবর্তীতে বেগম খালেদা জিয়া বিশেষ নজরদারি রাখতেন। এটা কিন্তু বিএনপির প্রতিষ্ঠিত।

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়নের মূল কাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। তিনি মনে করতেন আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে তা নানান দিকে ছড়িয়ে যাক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০ টায় মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে জোড়া মণ্ডপে মণিপুরি মহা রাসলীলা সেবা সংঘের আয়োজনে ১৮৪ তম রাস উৎসবের আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা বাংলাদেশ আমাদের দপ্তর-অধিদপ্তর আছে, শিল্পকলা আছে, লাইব্রেরি আছে। আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই। এনিয়ে আমরা ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছি। মণিপুরে নৃত্য ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পরিবেশন করা হবে। শুধু ১৬ ডিসেম্বর না সকল সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে নেওয়া হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যখন এসেছিলেন তখন প্রধানমন্ত্রী মণিপুরী নৃত্য পরিবেশনের জন্য বলেছেন। এখানে এসে রাখাল নৃত্য পরিবেশন দেখে অভিভূত হয়েছি।

অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্সংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বক্তব্যে বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে বলেন, আমাদের এখানে সবকিছু ভালো আছে, আমাদের এখানে কোন অশান্তি নেই। জনগণ ভালো করে বুঝে কারা এ সম্প্রীতি বা অস্থিতিশীল করতে চায়। আমরা কোন সন্ত্রাসের পক্ষে নেই, কোন সন্ত্রাসী কর্মকান্ড এখানে হতে দেবো না। আমরা জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার যতটুকু সহযোগিতা করা দরকার তা করবে। এর জন্য জনগণকে সচেতন হতে হবে শুধু পুলিশের উপর বা জেলা প্রশাসনের উপর দিলে হবে না। নিজের এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা নিজেরাই পাহারা বসাতে হবে। পুলিশের উপর ভরসা করে বসে থাকলে হবেনা। এলকার সকলকে নিয়ে অন্যায়ের উপর ঝাপিয়ে পড়তে হবে। ইনশাল্লাহ আমরা সে ধরনের একটা ব্যবস্থা করে রাখবো।

মনিপুরী সংস্কৃতি নিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, মনিপুরী সম্প্রদায়ের সংস্কৃতি সিলেটের সংস্কৃতির একটি অংশ। আমাদের এখানে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রতি রয়েছে।

তিনি অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃতি মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, রাষ্ট্রীয় সংস্কৃতিতে যেন মনিপুরী সম্প্রদায়কে সম্পৃক্ত করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রপ্রতি ছিলেন তখন রাষ্ট্রীয় অতিথিদের সামনে মণিপুরীদের সংস্কৃতি তুলে ধরতেন। বিজয় দিবসে মনিপুরী নৃত্য প্রবেশন করা হয় জাতীয় স্টেডিয়ামে। তাদের কালচারাল প্রোগ্রাম গুলো রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে সুযোগ করে দেয়া হলে আমি মনে করি আমাদের এই সম্প্রীতি আরো সমৃদ্ধশালী হবে।

মন্ত্রী বলেন, আমাদের শতবছর গেলেও সিলেটকে পর্যটন নগরী বলা হয় তবে সরকারি খাতায় সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যটা এখনো সরকারি খাতায় উঠে নাই। এখানে না আছে ভালে রাস্তাঘাট, না আছে দর্শনার্থীরা সুন্দরভাবে ঘুরে যাওয়ার ব্যবস্থা। পর্যটনের উন্নয়নে জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন প্রস্তাব ধাপে ধাপে সরকারের কাছে জানানোর দাবি জানান। সাধারণ মানুষের জন্য ভালোভাবে থাকার একটা ব্যবস্থা গ্রহন করা হয়।

মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহের সভাপতিত্বে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজয় কান্তি সরকার, মৌলভীবাজার -৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্নসচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মনিরুল ইসলাম, কেন্দ্রীয় পরিষদ, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.