সিলেটটুডে ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আদনান সামীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার টুকেরবাজার এলাকার মেজবান হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আদনান সামী উপজেলার ঘোড়ামারা গ্রামের মো. আব্দুল বারীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।