Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সাবেক সভাপতি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি মো. তৈয়ব আলীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাঁকে বিশেষ ক্ষমতা আইনে সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সুনামগঞ্জ সদর থানার ডিউটি অফিসার আরিফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার মো. তৈয়ব আলী সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ী (পূর্বপাড়া) গ্রামের মৃত মজর আলীর ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.