Sylhet Today 24 PRINT

সিলেটে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সুধী সমাবেশ বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

ঢাকা-সুন্দরবন অভিমূখী জনযাত্রা সফল করার লক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সিলেট জেলা পরিষদে সুধী সমাবেশের আয়োজন করেছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যু-বন্দর রক্ষা জাতীয় কমিটি সিলেট জেলা শাখা।

সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আনু মোহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স ও বজলুর রশিদ ফিরোজ।

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যু-বন্দর রক্ষা জাতীয় কমিটি সিলেট জেলার আহ্বায়ক ব্যারিষ্টার মোঃ আরশ আলী ও সদস্য সচিব এডভোকেট আনোয়ার হোসেন সুমন এক যুক্ত বিবৃতিতে উক্ত সুধী সমাবেশে সিলেটের শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, সংস্কৃতি কর্মী, বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সচেতন সিলেটবাসীর প্রতি উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.